ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অসহায় শীতার্ত মানুষের মাঝে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

দেশ চ্যানেল
January 2, 2024 10:48 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে
হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ এই স্লোগানকে সামনে রেখে রেলস্টেশন সংলগ্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন “কোটচাঁদপুর ব্লাড ব্যাংক” নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
তীব্র শীতে অসহায় শীতার্ত বৃদ্ধ পুরুষ-মহিলা মধ্যে বয়সী নারী-পুরুষ ও শিশুসহ প্রতিবন্ধীদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর হুসাইন (প্রভাষক সরকারি কেসি কলেজ) ও পরিচালক কে.বি.বি, মোঃ রফিকুল ইসলাম (প্রভাষক সরকারি কেএমএইচ কলেজ) ও উপদেষ্টা সদস্য কে.বি.বি, ডা.তানভীর জামান প্রতিক (মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোটচাঁদপুর) ও উপদেষ্টা সদস্য কে.বি.বি, মোঃ আব্দুল আলিম (মহেশপুর মৎস অফিস) ও সাধারণ সম্পাদক কে.বি.বি, রিপন হুসাইন সাংগঠনিক সম্পাদক কে.বি.বি, মোঃ মেহেদী হাসান অর্থ সম্পাদক কে.বি.বি, সাংবাদিক মোঃ রেজাউল করিম সভাপতি মানবাধিকার সংস্থা কোটচাঁদপুর সহ উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
ব্লাড ব্যাংকের পরিচালক আলমগীর হুসাইন বলেন, মানবতার সেবায় ২০১৮ সাল থেকে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক’র পথ চলা শুরু। দীর্ঘ ৫ বছর অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এই সংগঠনের প্রধান লক্ষ্য রক্তদানের পাশাপাশি মানবতার সেবায় মানুষের পাশে দাড়ানো। দেশে মহামারি করোনা সংক্রান্ত মূহুর্তেও সংগঠনের কার্যক্রম অব্যহত ছিলো। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য প্রদান, প্রতি বছর অসহায় পরিবারের মাঝে ঈদ সমগ্রী বিতরণ, পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও বিভিন্ন স্কুল কলেজে সচেতন মূলক ব্লাড ক্যাম্পেই করা হয়। আল্লাহ্ যেন আমাদেরকে আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা মানবতার সহযোগীতায় এগিয়ে আসবেন। কেননা আপনার সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই সাধ্য অনুয়ায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST