ঢাকাWednesday , 5 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ নেতাকে ফাসাতে নানা কৌশাল প্রতিপক্ষের। 

দেশ চ্যানেল
June 5, 2024 10:49 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের বিএনপি নেতা একাধিক মামলার আসামির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি।

 

এলাকাবাসী সুত্রে জানা গেছে দীর্ঘদীন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকা গ্রামে সাইফুল গ্রুপ ও আকতার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

সর্বদা ওই বিএনপি নেতা আক্তার এলাকায় সন্ত্রাসী করে বলে জানিয়েছেন এলাকাবাসী। কিছুদিন আগে আক্তার তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই গ্রামের যুবলীগ নেতা আবদুল্লাহ মোল্লাকে কুপিয়ে পঙ্গু করে। বর্তমানে সে পঙ্গু হয়ে ঘরে আছে।

 

গত ২ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা আক্তার মোল্লার লোকজন টনি, হাসনাত, হ্নদয়, সম্রাট সহ ৬/৭ জন ওই গ্রামের সাবেক মেম্বার কামরুল মোল্লা ও লক্ষিপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম ও লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ উপস্থিত হলে ওই সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

 

এই ঘটনায় আওয়ামী লীগ নেতা সাইফুল মোল্লা ইউএনও ও চেয়ারম্যান এর অনুরোধে তাঁর লোকজন নিয়ে নিজ এলাকায় চলে যান। পরবর্তীতে বিএনপির সন্ত্রাসী নেতা আক্তার মোল্লা ঘটনাকে ধামাচাপা এবং ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করার লক্ষ্য নিজেরাই বাড়িঘর ভাংচুর করে মামলা দেওয়ার পায়তারা করে।

এ ঘটনায় বিএনপি নেতা আক্তার মোল্লার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

লক্ষীপাশা ইউনিয়ন বিট অফিসার এস আই হাসিবুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। থানায় কোন মামলা হয় নাই। ওই ইউনিয়নের চেয়ারম্যান শেখ নুরমোহাম্মাদ ঘটনাটি মিমাংসা করে দিবেন বলে আমাদেরকে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST