ঢাকাWednesday , 21 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ডের নতুন কমিটির পরিচিতি সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দেশ চ্যানেল
February 21, 2024 3:08 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড এর নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকালে উপজেলা পরিষদ খরকা হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মিজানুর রহমান।  প্রধান আলোচক এর বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।  উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা  সাবেক কমান্ডার শাহজাদা বুলবুল,  বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মঞ্জুরুল ইসলাম তরফদার,  নওজেশ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দৌলত জামান দুলাল, জেলা পরিষদের সাবেক সদস্য মোশারফ হোসেন বাদল, গুনারীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন আয়না, জোড়খালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।  সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড এর নব গঠিত কমিটির সভাপতি প্রভাষক মোঃ গোলাম জাকারিয়া।   সার্বিক তত্বাবধায়নে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন রাশেদ ও কামরুন্নাহার মিতু ।  এ ছাড়াও বক্তব্য রাখেন  বীরমুক্তিযোদ্ধার সন্তান হান্নান মিয়া, জাকারিয়া সাঈদ পলাশ, এরশাদ হোসেন, রুমেল তরফদার, হারুন অর রশিদ, রাশেদুল ইসলাম ও মিজানুর প্রমূখ ।    সহযোগিতায় সকল সদস্যবৃন্দ। রাতে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে  ভাষা শহীদসহ সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST