ঢাকাWednesday , 21 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন।

দেশ চ্যানেল
August 21, 2024 11:57 am
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি,

দেশের স্বনামধন্য গণমাধ্যম হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার সংবাদকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সামসুদ্দিন কালাম, সফিকুল আলম, মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা সফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সমাজকর্মী ও শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম নতুন প্রমুখ । বক্তারা এসময় বলেন দেশের বৃহৎ একটি মিডিয়া হাউসে সন্ত্রাসী হামলা ন্যাক্কারজনক। জড়িতদের ছবি প্রকাশ করা হয়েছে। অচিরেই এদেরকে বিচারের আওতায় এনে সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। অনেক সাংবাদিক কে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সুষ্ঠু বিচার হয়নি। বক্তারা নিরপেক্ষ তদন্ত করে এসব হত্যার বিচার দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST