ঢাকাWednesday , 19 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঊষার নেতৃত্বে নতুন মুখ।

দেশ চ্যানেল
June 19, 2024 5:18 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী ও সহযোগীতামূলক সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন(ঊষা)।

ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ এহসানুল হক রকিকে সভাপতি ও এস এম রেজাউজ্জামান সোহানকে সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

 

রকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য এবং সোহান একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।

 

বুধবার (১৯ জুন) ঊষা’র ৩৮তম ইদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

এছাড়া কেন্দ্রীয় নির্বাহী সংসদের কমিটিতে স্থান পেয়েছেন, সহ-সভাপতি হিসেবে জুবায়ের হোসেন (ইসলামী বিশ্ববিদ্যালয়) ও শিবলী রহমান পাভেল (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক প্রান্ত (খুলনা বিশ্ববিদ্যালয়) ও শামীম হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার লিমন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন অর্পা(খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়), ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন বৃষ্টি (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নাসের শাহরিয়ার জাহেদী (মহুল), মাননীয় সংসদ সদস্য(ঝিনাইদহ-২)। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়্যারম্যান শিবলী নোমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ পৌরসভা মেয়র

আশরাফুল আলম (আশরাফ), উপজেলা ভাইস চেয়্যারম্যান মোঃ শফিকুজ্জামান রাসেল।

 

ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদ্য বিদায়ী সভাপতি

আলিফ আল আজাদের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী

সাধারন সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্য গন্যমান্য ব্যক্তিদের সাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।

 

এ মনোমুগ্ধকর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন, আমন্ত্রিত অতিথি ও সদ্য বিদায়ী নেতৃবৃন্দের ক্রেস্ট উপহার ও দ্বায়িত্ব হস্তান্তর এবং খাবার বিতরনের মাধ্যমে এ জমকালো আয়োজনের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST