ঢাকাSaturday , 23 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, খন্দকার এনায়েত উল্লাহর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশ চ্যানেল
December 23, 2023 10:47 am
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট ২৩ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় বাংলাদেশের স্বনামধন্য জাতি ট্রান্সপোর্ট এজেন্সি এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের সৌজন্যে শীতার্তদের মাঝে মেসার্স রহিমা ফিলিং স্টেশনে কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি বাগেরহাটের মোল্লাহাট দের বোয়ালিয়া মেসার্স রহিমা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম মিল্টন মিয়ার তত্ত্বাবধানে শীত বস্ত্র বিতরণ করেন এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন ও কম্বল বিতরণ করেন এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের জি.এম – সৈয়দ আতিকূল আলম, এজিএম – মোঃ মিজানুর রহমান, এজিএম – আব্দুল্লাহ আল মাহমুদ, এজিএম – মোঃ শহিদুজ্জামান, ম্যানেজার – সাহাবুদ্দিন বাবু, ওয়েলকাম পরিবহন ম্যানেজার। ‌

এ সময়ে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর জি এম – সৈয়দ আতিকুল আলম বলেন, ট্রান্সপোর্ট আমাদের ব্যবসা তার ধারাবাহিকতায় আমরা অসহায় গরিব মানুষের পাশে থেকে সহযোগিতা করা আমাদের একটি উদ্দেশ্য যেন আমরা সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি এরকম আরো অনেক জায়গায় আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে যেন আরো ভালো করে আমরা এ কার্যক্রম পরিচালনা করতে পারি সে আশা রাখি। যেন সুখে দুখে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড সকল অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে পারেন সেই দোয়া সকলের কাছে কামনা করি।

এ সময়ে আরো ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের সভাপতি এল. জাকির হোসেন, সাধারণ সম্পাদক নওশের আলী নোশু, প্রচার সম্পাদক শিকদার নাসির উদ্দিন, উদয়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি রুবেল কাজী, উদয়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী মীর, এনা ট্রান্সপোর্টের রহিমা ফিলিং স্টেশন কাউন্টার পরিচালক ওয়াসীমমিয়া, যুবলীগ নেতা লিপ্টন মিয়াসহ আরো উপস্থিত ছিলেন কল্লোল বিশ্বাস প্রমুখ। উক্ত কার্যক্রমটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রহিমা ফিলিং স্টেশনের সকল স্টাফবৃন্দ, আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST