ঢাকাWednesday , 11 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এিমুখী লড়াইয়ে হাই ভোল্টেজ রাজনীতি-চাপে নড়বড়ে মান্নান।

দেশ চ্যানেল
February 11, 2026 4:31 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ভোটের মাঠ এখন আগুনে ফুটছে।স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম ও মোহাম্মদ গিয়াস উদ্দিন,আর জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ইকবাল-এই তিন দিকের চাপ একসঙ্গে পড়েছে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উপর।তবে আলোচনার কেন্দ্রে এখন আর শুধু ত্রিমুখী লড়াই নয়-আওয়ামী লীগের ‘রিজার্ভ ভোটব্যাঙ্ক’কোন দিকে মোড় নেবে,সেটাই ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠছে।

বিএনপির সাংগঠনিক শক্তি থাকলেও বাস্তবতা কঠিন।দুই স্বতন্ত্র প্রার্থী মাঠে সক্রিয় থাকায় ভোট ভাগ হওয়ার ঝুঁকি বেড়েছে।মান্নানের প্রচারণা জোরালো, কিন্তু এলাকাভিত্তিক প্রভাবের লড়াইয়ে তাঁকে একসঙ্গে তিন ফ্রন্টে হিসাব কষতে হচ্ছে।সোনারগাঁও অংশে অধ্যাপক রেজাউল করিমের গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো।একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।তিনি নিজেকে“দলীয় বলয়ের বাইরে পরিচ্ছন্ন রাজনীতির প্রতিনিধি” হিসেবে তুলে ধরছেন।বিশেষ করে শিক্ষিত তরুণ ভোটার ও নিরপেক্ষ ভোটারদের একটি অংশ তাঁর দিকে ঝুঁকছে বলে এলাকায় আলোচনা রয়েছে।এতে করে বিএনপির প্রার্থীর জন্য সমীকরণ আরো কঠিন হয়ে উঠছে।মুহাম্মদ গিয়াস উদ্দিন মাঠের রাজনীতিতে পরিচিত মুখ,শক্ত লোকাল ভোটব্যাঙ্ক।এলাকাভিত্তিক প্রভাব স্পষ্ট।এই দুই ঢেউ মিলেই বিএনপির প্রচলিত ভোটের হিসাবকে উল্টে দিতে পারে-এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে।জামায়াতের ডক্টর ইকবালের সংগঠিত কর্মীভিত্তিক প্রচারণা নীরব শক্তি হিসেবে কাজ করছে।বিশ্লেষকদের মতে,তিনি ডিসাইডিং মার্জিন কমিয়ে দিতে পারেন-যা শেষ মুহূর্তে ফলের পাল্লা এদিক-ওদিক করতে পারে।এই আসনে আওয়ামী লীগের একটি স্থিতিশীল রিজার্ভ ভোটব্যাঙ্ক আছে-যা সাধারণত দলীয় সিদ্ধান্ত,স্থানীয় সমীকরণ ও প্রার্থীর গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে সরে যায়।রাজনৈতিক পর্যবেক্ষণে যে ইঙ্গিত মিলছে-ভোটারদের একাংশ নিরপেক্ষ অবস্থানে থেকে পরিস্থিতি দেখছে।একাংশ স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকতে পারে,বিশেষ করে স্থানীয় গ্রহণযোগ্যতার কারণে।আরেকাংশ কৌশলগত ভোট দিয়ে জয়ের ব্যবধান প্রভাবিত করতে পারে।অর্থাৎ,এই রিজার্ভ ভোটব্যাঙ্ক যেদিকে যাবে,সেদিকেই ফলের পাল্লা ভারী-এটাই এখনকার হিসাব।শেষ ১২ ঘণ্টার গ্রাউন্ড মুভমেন্ট ভোটার উপস্থিতি ও শেষ মুহূর্তের কৌশলগত ভোট আওয়ামী লীগের রিজার্ভ ভোটব্যাঙ্কের চূড়ান্ত সিদ্ধান্ত, স্বতন্ত্র প্রার্থীদের এলাকা-ভিত্তিক টার্নআউট।নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আর সাধারণ আসন নেই-এটা এখন সমীকরণের যুদ্ধ।ত্রিমুখী চাপের মধ্যে থাকা বিএনপি প্রার্থী মান্নান,স্বতন্ত্র দুই প্রার্থীর ঢেউ,জামায়াতের হিসেবযোগ্য ভোট-আর সবকিছুর উপর আওয়ামী লীগের রিজার্ভ ভোটব্যাঙ্ক।ভোটের দিনই দেবে চূড়ান্ত রায়-কিন্তু নিশ্চিতভাবে বলা যায়,শেষ মুহূর্ত পর্যন্ত এই আসন থাকবে হাই-ভোল্টেজ ব্রেকিং নিউজে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST