ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাটে চুরি হওয়া অটো বাইক সহ জনতার হাতে আটক। চোরকে বেঁধে রাখল জনতা। ছেড়ে দিল কে।

দেশ চ্যানেল
September 4, 2026 9:38 am
Link Copied!

 রাসেল কবির- মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কাজিরহাট থানার ২নং লতা ইউনিয়নে মিরাজ গাজীর অটো বাইক চুরি হয় ৭/৮ দিন পূর্বে। মিরাজ গাজী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৩ সেপ্টেম্বর আনুমানিক বেলা তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জসিম খা অটো বাইক নিয়ে বিদ্যানন্দপুর ইউনিয়নে বান ঘাটা বাজারে অবস্থান করছেন। গাড়ির মালিক মিরাজ গাজী লোকজন সহকারে বানঘাট বাজারে অবস্থান করেন। ওই মুহূর্তে দেখতে পায় আন্দার মানিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভংগা গ্রামের আহাম্মেদ খানের ছেলে জসিম চোরা কে গাড়িসহ আটক করেন। চোর জসিম গাড়ির চুরির ব্যাপারে রাকিব ও জামাল নামে দুজনার নাম স্বীকার করেন । অতঃপর জসিম কে বানঘাট বাজার হতে লতা ইউনিয়নের আলিখার হাট বাজারে নিয়ে এসে। ওই মুহূর্তে জনতার হাতে গণ ধোলাইতে শিকার হন চোর জসিম। চোরকে একটি দোকানের সাথে বেঁধে রাখা হয়। ঘটনাটি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান এর নিকট এ বিষয়ে জানতে চাইলে জানতে চাইলে সে জানান এ বিষয়ে আমাদের জানা নেই । তবে স্থায়ীও গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকদের কে জানান চোরকে কিছু অসাধু ব্যক্তি মোটা অংকের অর্থের বিনিময় চোর েক ছেড়ে দিয়েছে। এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যকর ভিতরে ব্যাপক চাপা ক্ষোভ সাধারণ মানুষের ও অটো গাড়ি মালিকের ।চিহ্নিত চোর সাধারণ লোক আটক করে কিভাবে ছেড়ে দেয়। এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান আরো জানান। আমি ঘটনা কিছুক্ষণ আগে জানতে পেরে দ্রুত এস আই মামুনকে পাঠিয়েছি আমরা আইনি ব্যবস্থা নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST