রাসেল কবির মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে কাশেম ফকিরের নাবালিকা কন্যার বিবাহের ধুমধাম করে বিয়ের আয়োজন করেন। গত শুক্রবার বাদ জুমা পর বর আসবে বিবাহ হবে ধুমধাম করে অনুষ্ঠানের মধ্য দিয়ে কাসেম ফকিরের নাবালিকা মেয়েকে তুলে দেবে। কন্যার বয়স ১৮ বছরের কম হয় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হলে বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের নজরে চলে যায়। অবশেষে মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও মেহেন্দিগঞ্জের এসিল্যান্ড ভূমি সহকারী অফিস ফাহিম হাসান বিষয়টি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান কে বাল্যবিবাহ বন্ধ করার জন্য নির্দেশ করেন। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিদ্যানন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান শাহ আলম মীর ও কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান দ্রুত চলে আসে। ইতিমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি সরকারি কর্মকর্তা নদীপথে স্পিড বোট নিয়ে কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর ইউনিয়নের কাশেম ফকিরের বাড়িতে উপস্থিত হয়েছে। অবশেষে আসাম ফকিরের কন্যার বয়স ১৮ বছর পরিপূর্ণ হয়নি বলে উর্দ্ধতন কতৃপক্ষের নিকট হতে বাল্যবিবাহ বন্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিলে স্থানীয়দের নমনীয় কথার মাধ্যমে বিশেষ ব্যবস্থা না নিলেও কাশেম ফকিরের নিকট হতে মুচলেকা ব্যবস্থা গ্রহণ করেন কর্তৃপক্ষ যে ১৮ বছর পরিপূর্ণ হলে কন্যাকে বিবাহ দেওয়ার নির্দেশ করে গেছেন এবং কাশেম ফকির বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে দশ হাজার টাকা জরিমান করেন মেহেন্দিগঞ্জ ভূমি সহকারি কর্মকর্তা ফাহিম হাসান।

