রাসেল কবির// বরিশাল, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দার মানিক ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে, ভংগা,গ্রামে আজ, ১৪ফেব্রুয়ারি সকাল দশটায়, মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, কাজিরহাট থানার কমিউনিটি পুলিশের সম্মানিত সভাপতি, কাজিরহাট থানার কৃতি সন্তান, এবিএস স্বপন খান, উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা, নজরুল ইসলাম খান খোকন। আন্দার মানিক ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিগণ। কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল কবির,সাংবাদিক নেতা স্বপন খান সহ, বিএনপি’র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সকাল দশটায় কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাইনুদ্দিন খান। ছাত্র-ছাত্রীদের ভীতর বিভিন্ন রকমের খেলাধুলা প্রতিযোগিতা সাংস্কৃতির মধ্য দিয়ে, পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।

