মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি
গ্রামের স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে বলেন। ইলেকশন ঘনিয়ে আসলে এলাকায় মেম্বার চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সম্ভাব্য প্রার্থীরা শুধু আশপাশের বানিয়ে দিয়ে যায়। নির্বাচিত হলে এলাকা উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করিবে। ইলেকশনের পরদিন থেকে এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা মিলছে না। এবার দেখেশুনে ভোট প্রদান করিবে বলে ব্যক্ত করেন। আরো জানায় এলাকায় উন্নয়নমূলক কাজ যে প্রতিনিধির মাধ্যমে উন্নয়ন করা সম্ভব তাকেই ভোট দিব। এমন কথাগুলো ব্যক্ত করেন দীর্ঘদিন যাবত ১ টি ভাঙ্গাচুর পাটা ব্রিজ আজও সংস্কার করা হয়নি। যাহার ফলশ্রুতি অনেক লোকজন দুর্ঘটনার শিকার হয়েছে।

এমন এক দৃশ্য দেখা গেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দন পুর মডেল ইউনিয়নের বানঘাট বাজার চরমাধব রায় দলিল উদ্দিন তালুকদারের বাড়ির দক্ষিণে চিতা খালের উপর এই পাটা ব্রিজের দৃশ্য। সরজমিনে গেলে দেখা গেছে পাটা ব্রিজ কয়েক বছর যাবত এভাবেই পড়ে আছে। এই পাটা ব্রিজের উপর দিয়ে গ্রামীণ জনপদের শত শত লোকজন আসা-যাওয়া করে। এছাড়া ওই গ্রামের কচিকাঁচা ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের পার হয়ে আসতে হয়। এছাড়া ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের লোকজন কাজীরহাট থানা এলাকায় আসতে হলে একমাত্র যোগাযোগ মাধ্যম চর মাধবরায় এলাকা হয় এই ভাঙ্গা পাটা ব্রিজের উপর দিয়েই আসতে হবে। এলাকাবাসী ও স্থানীয়দের দাবী উর্দ্ধতন মহলের সু দৃষ্টি দিয়ে ব্রিজ টি সংস্কার করা অতি জরুরি বলে মনে করেন।

