কালকিনিতে ডোবার মধ্যে থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার।
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ডোবার মধ্যে থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। (১৯ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা -গোপালপুরের মধ্যবর্তি স্থানের মুন্সি বাড়ি সংলগ্ন সড়কের পাশে একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তার বয়স অনুমান ৫০ বছর। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার কর। তবে স্থানীয়দের ধারনা, কে বা কারা ওই অজ্ঞাত যুবককে তিন-চারদিন...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ডোবার মধ্যে থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। (১৯ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা -গোপালপুরের মধ্যবর্তি স্থানের মুন্সি বাড়ি সংলগ্ন সড়কের পাশে একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তার বয়স অনুমান ৫০ বছর। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার কর। তবে স্থানীয়দের ধারনা, কে বা কারা ওই অজ্ঞাত যুবককে তিন-চারদিন আগে হত্যা করে রাতের আধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। তবে ওই লাশের কোন পরিচয় মেলেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।