ঢাকাFriday , 7 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বোমা হামলায় এক মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত।

Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় এক মালয়েশিয়া প্রবাসী মোঃ দ্বীন ইসলাম মৃধা(৩৫) গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন। গতকাল দিবাগত রাত আনুঃ ২:৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

 

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম মৃধা সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ছুটিতে বাড়িতে এসেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে একই গ্রামে ভাইয়ের শশুরবাড়িতে তার সদ্য নবোজাতক ভাতিজাকে দেখতে যান। রাতে প্রচন্ড গরমে দ্বীন ইসলাম তার বড় ভাইয়ের শশুর বাড়ির উঠানে একটি চেয়ার নিয়ে বৃহস্পতিবার রাত আনুঃ ২:৩০ মিনিটে বাতাসে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় গ্রাম্য দলাদলির জেরে একই গ্রামের আপাং কাজীর লোকজন আনসার হাওলাদারের বাড়িতে এসে এলোপাতাড়ি হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এতে চেয়ারে বসে থাকা দ্বীন ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন। আহত দ্বীন ইসলাম মৃত মফসের মৃধার ছেলে।

আহত দ্বীন ইসলামের বড় ভাই কামাল মৃধা বলেন, ‘আমার ভাই বোমার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা আমার ভাইকে বোমা মেরেছে আমি তাদের শাস্তি দাবী করছি।’

এ বিষয় প্রতিপক্ষ আপাং কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোন রিসিভ করেনি।

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST