ঢাকাThursday , 27 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে সরকারি গাছ কাটতে গিয়ে অবরুদ্ধ বিএনপি নেতা সালাম খান।

দেশ চ্যানেল
August 27, 2026 6:44 am
Link Copied!

মাদারীপুর জেলা প্রতিনিধি

যাত্রী সাউনী করার বরাত দিয়ে সড়কের গাছ কাটার অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খানকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। বুধবার সকালে কালকিনি-সাহেবরামপুর সড়কের সিডি খাঁন ইউনিয়নের মোক্তারহাট নামক স্থানে ওই নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়। তবে সরকারি অনুমোদন নিয়ে ওই নেতা গাছ কাটছেন বলে দাবি করলেও তিনি কোন কাগজ দেখাতে পারেন নাই। এক পর্যায় বিক্ষুব্ধ জনতাদের কাছে সরকারি অনুমোদনের কাগজ দেখানোর অঙ্গিকার ব্যক্ত করলে জনতা তাকে ছেরে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি-সাহেবরামপুর সড়কের সিডি খাঁন ইউনিয়নের মোক্তারহাট নামক স্থানে সড়কের পাশে থাকা গাছ কাটা শুরু করেন স্থানীয় গাছ ব্যবসায়ী মোকলেছ মোল্লা। পরে স্থানীয় লোকজন তাকে বাধা প্রদান করলেন তিনি জানান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খানের কাছ থেকে ওই গাছ ৩৫ হাজার টাকায় ক্রয় করেন। খবর পেয়ে ঘটনা স্থলে সালাম খান উপস্থিত হলে সরকারি গাছ বিক্রি করায় স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখেন। তবে সরকারি অনুমোদন নিয়ে ওই নেতা গাছ কাটা হচ্ছে বলে দাবি করলেও তিনি কোন কাগজ দেখাতে পারেন নাই। এক পর্যায় বিক্ষুব্ধ জনতাদের কাছে সরকারি অনুমোদনের কাগজ দেখানোর কথা অঙ্গিকার ব্যক্ত করলে জনতা তাকে ছেরে দেন।

স্থানীয় আকবার শিকদার, ফরিদ শিকদার ও জুয়েল চৌকিদারসহ বেশ কয়েকজন বিক্ষুব্ধ জনতা জানান, বিএনপি নেতা সালাম খান সরকারি গাছ বিক্রি করায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে সরকারি অনুমোদনের কাগজ দেখাবেন বলে আমরা তাকে ছেড়ে দিয়েছি।

গাছ ক্রেতা মোকলেছ মোল্লা জানান, বিএনপি নেতা সালাম খানের কাছ তিনি ৩৫ হাজার টাকায় ওই গাছ ক্রয় করছেন। তাই তিনি ওই গাছ কাটতেছে।

অভিযুক্ত সালাম খান বলেন, যাত্রী ছাউনি হবে তাই তিনি ওই গাছ বিক্রি করেছেন। তবে তার কাছে সরকারি অনুমোদন আছে বলে দাবি করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন জানান, সরকারি গাছ কাটার বিষয়ে খবর পেয়ে তিনি গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে আগামীকালের মধ্যে গাছ কাটার অনুমোদনের কাগজ না দেখাতে পারলে তার বিরুদ্ধে মামলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST