মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় মোঃ তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় ৫ জন যুবক আহত হয়েছেন। আহতদের বিভিণ্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাইজুল সরদার আলিনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ৪/৫জন যুবক বোরকা পরে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বোমা বিস্ফোরন ঘটিয়ে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে তামান্নার দোকানে বসে থাকা মহসিন চৌকিদার ও জহির চৌকিদার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে করে ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন হামলা কারীদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় তাইজুল। পরে গণধোলাইর শিকার হয়ে তাইজুল ইসলাম মারা যায়।
নিহতের পরিবারের দাবি তাইজুল সরদারকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে নিহত তাইজুল ইসলাম দীর্ঘদিন যাবত আলীনগরে তারদলবল নিয়ে ভাড়ায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা ও লুটপাট করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, হত্যার বিষয়টি তদন্ত চলছে।

