কালকিনি ও ডাসারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ডাসার উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও দলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। উদ্বোধনী বক্তব্যে এমপি খোকন তালুকদার জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠাবার্ষিকীকে পরিবেশবান্ধব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান মাহমুদ,কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ডাসার উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও দলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
উদ্বোধনী বক্তব্যে এমপি খোকন তালুকদার জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠাবার্ষিকীকে পরিবেশবান্ধব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান মাহমুদ,কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান তালুকদার নুরু সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।