ঢাকাMonday , 19 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে শিল্পকলা একাডেমির সূবর্ণ জয়ন্তী উদযাপন

দেশ চ্যানেল
February 19, 2024 2:56 pm
Link Copied!

কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে শিল্পী, কলাকুশলী ও বিশিষ্টজনদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেককাটা, এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক শফি খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিকুল ইসলাম দুদু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। চিলমারী উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুরুপ কর্মসূচি পালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST