ঢাকাMonday , 20 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির গণবিজ্ঞপ্তি এসএসসি পরীক্ষা চলাকালীন। 

দেশ চ্যানেল
April 20, 2026 9:38 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা বলে আগামী ২১ এপ্রিল থেকে ২৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২৪টি কেন্দ্রে ২০২৬ সালের এএসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালীন নিম্মলিখিত আদেশ বলবৎ থাকবে।

পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুদিকে দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দুইশত গজের মধ্যে ফটোকপিয়ার মেশিন বন্ধ রাখতে হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST