ঢাকাTuesday , 16 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন

দেশ চ্যানেল
January 16, 2024 1:07 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ই জানুয়ারি (মঙ্গলবার) সকালে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে খেলার শুভ উদ্বোধনের ঘোষণা করেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী(অবঃ)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার অশোক কুমার সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন, সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, উপজেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির লতা, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দীন, সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ক্রিয়া শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, পৌর আঃলীগ নেতা আরব বিশ্বাস, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ ও শিক্ষার্থীরাসহ ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন ও ভলিবল খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারী)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST