ঢাকাWednesday , 26 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুর রেল লাইন থেকে যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার।

দেশ চ্যানেল
June 26, 2024 5:00 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে অদুরে অজ্ঞাত যুবকের দ্বি-খন্ডিত মৃত দেহ উদ্ধার করেছে যশোর জিআরপি থানা পুলিশ।

সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে। তবে এখনও পর্যন্ত মৃত দেহের নাম ঠিকানার সন্ধান মেলেনি বলে জানিয়েছেন জিআরপি থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকালে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের অদুরের বিলের মাঠ নামকস্থান থেকে অজ্ঞাত যুবকের দ্বি-খন্ডিত মৃত দেহ উদ্ধার করেন যশোর জিআরপি থানা পুলিশ। এ সময় তাঁর পাশ থেকে উদ্ধার করেন মোবাইল সেট, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড। ময়না তদন্তের জন্য জিআরপি পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে নিয়ে গেছেন। তবে এখনও পর্যন্ত মৃত দেহের নাম ঠিকানার সন্ধান মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে কোটচাঁদপুর রেলের ওয়েম্যান আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম যুবকের দ্বি-খন্ডিত মৃত দেহ। তবে নাম পরিচয় পাওয়া যায়নি। বয়স অনুমান ২৫/৩০ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

কোটচাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিপংকর ঘোষ বলেন, কোন ট্রেনে কাটা পড়েছে এটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে সর্বশেষ স্টেশন ছেড়েছেন বেনাপল ট্রেন। ওই ট্রেনের ড্রাইভার লাইনের উপর মৃত দেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।এরপর আমরা জানতে পারি। ট্রেনে কাটা যুবকের বয়স আনুমানিক ২৫/৩০ বছর হতে পারে।

তিনি বলেন, আমরা মৃত দেহ উদ্ধারে যশোর জিআরপি পুলিশে খবর দিয়েছি । তবে এখনও পর্যন্ত মৃত দেহের নাম পরিচয় পাওয়া যায়নি।

যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মৃত দেহের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। তাঁর পাশ থেকে মোবাইল, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে।

তিনি বলেন, মৃত উদ্ধার করা হয়েছে। যশোর নিয়ে যাওয়া হবে। ওখানে পিবিআই তদন্ত করে দেখবেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দেহের নাম ঠিকানার সন্ধান পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST