ঢাকাThursday , 29 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের চরহাজারীতে যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

দেশ চ্যানেল
August 29, 2024 8:58 am
Link Copied!

আবদুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চরহাজারী ২ নং ওয়ার্ড যুব সমাজ।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ২ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ২২০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু নাহিদ হৃদয়ের তত্বাবধানে পানি বন্ধি পরিবার গুলো বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এই সময় তিনি বলেন, আমাদের যুব সমাজের উদ্যোগে এটি প্রাথমিক খাদ্য সামগ্রী বিতরণ। আমরা চাই মহান আল্লাহ তায়ালা এই দুর্যোগ থেকে সকলকে রক্ষা করুণ। এই বন্যাত্ব দুর্যোগের শিকার পরিবার গুলোর মাঝে আজকে আমাদের প্রাথমিক সহযোগীতা, পর্যায়ক্রমে পরিস্থিতি দেখে পরবর্তী ত্রাণের সিদ্ধান্ত নেব।

 

এই সময় উপস্থিত ছিলেন,চরহাজারী ২ নং ওয়ার্ডের সমাজ সেবক আলাউদ্দিন,আবুল কাসেম, চরহাজারী ইউনিয়ন ছাত্রদল নেতা রিপাত, রাসেদ, পারভেজ, শাহাদাত, মিনহাজ, নূরউদ্দিন,মিলন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST