ঢাকাSaturday , 13 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোরআনে হাফেজদের মধ্যে পাগড়ী বিতরণ

দেশ চ্যানেল
April 13, 2024 2:53 am
Link Copied!

– আবুজর গিফারী

শুক্রবার ১২ এপ্রিল বাদ জুম্মা বেড়া থানাধীন পেচাকোলায় অবস্থিত দারুল উলুম রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় নতুন হাফেজদের মধ্যে পাগড়ী বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লিখিত মাদ্রাসাটি ২০০০ সালে যাত্রা শুরু করে। এযাবত সেখান থেকে ৩০ জন (আজ নতুন ২ জন) হাফেজ কৃতিত্বের সাথে কোরআন এর হেফজ সম্পন্ন করেনা। বর্তমানে উল্লেখিত হাফেজিয়া মাদ্রাসায় একশত একজন ছাত্র নিয়মিত কোরআনের উপরে হাফেজ হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করছে। উল্লেখিত মাদ্রাসার খরচের অধিকাংশই বহন করে সেভেন স্টার কেমিক্যাল গ্রুপের মালিকগণ। মাদ্রাসাটি স্থাপন করেন মরহুম হাজী কেসমতউল্লাহ।

পাগড়ী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী মসজিদ সমূহের ইমামগণ। নিয়মিতভাবে তিনজন প্রশিক্ষিত হাফেজ উল্লেখিত একশত একজন ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে চলেছে। কোরআনের পাশাপাশি হাফেজ ছাত্রদেরকে বাংলা অংক ইংরেজি এগুলোর উপরেও নিয়মিতভাবে ক্লাস নেয়া হয়। কয়েকজন ছাত্রের বাংলা এবং ইংরেজি হাতের লেখা অত্যন্ত চমৎকার।

সেভেন স্টার কেমিক্যাল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আসাদুল্লাহ, হাজী মুহাম্মদ ইউনুছ আলী, আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন(এএসপি)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রায় শতাধিক জুম্মার নামাজে আসা মুসল্লীবৃন্দ এবং বেড়া প্রেসক্লাবের সভাপতি, ডাক্তার মোঃ আব্দুল হান্নান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST