ঢাকাFriday , 6 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবির সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
February 6, 2026 2:46 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পানছড়ি ব্যাটালিয়ন(৩ বিজিবি) ৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্যে নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে নজরদারি থাকবে উল্লেখ করে বলেন, কোথাও কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তাই ৬ প্লাটুন বিজিবি সব সময় টহলে থাকবে। তিনি বলেন, একই সঙ্গে পানছড়ির ২৫টি ওবাবুছড়ার ১টি কেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবি।

এ সময় ৩ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মো. নাঈমুল মুশফিক নাঈমসহ পানছড়ির ৩ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST