ঢাকাSunday , 6 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

দেশ চ্যানেল
September 6, 2026 3:30 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।

এ সময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশরাফুল কবির, পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামে পার্বত্য ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি স্পোর্টস একাডেমি।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পাহাড়ের তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করাই টুর্নামেন্টের অন্যতম প্রধান লক্ষ্য। পার্বত্য অঞ্চলের মতো বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বসবাসপূর্ণ এলাকায় ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST