ঢাকাSaturday , 2 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুনিদের ফাঁসি চেয়ে এলাকায় মানববন্ধন  

দেশ চ্যানেল
March 2, 2024 10:54 am
Link Copied!

মোঃ রিপন  রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার সেনতোছা পার্ক সংলগ্ন বালুর মাঠে, শনিবার সকাল১১:১১ মিনিটের দিকে পারভেজ হত‍্যাসহ খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মানববন্ধনে আশপাশের এলাকাসহ শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে খুনীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উপজেলা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের নেতৃত্বে সদ্য ঘটনায় নিহত পারভেজের স্ত্রী শিউলি ও তার মা এবং পূর্বে ঘটে যাওয়া খুনের মামলা প্রক্রিয়াধীন নিহত সাধনের মা জমিলাতুন নেছা ও বাবা ফজলুল হক সহ নিকটতম আত্মীয়-স্বজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।মানববন্ধনের মাধ্যমে তারা দেশনেত্রী শেখ হাসিনার নিকট ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীর আবেদন জানান।মানববন্ধনে এলাকাবাসীর স্লোগানের ছিল-ফাঁসি চাই,ফাঁসি চাই,খুনিদের ফাঁসি চাই।উল্লেখ্যঃগত মাসের ১৬ই ফেব্রুয়ারি সকাল বেলা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন সহ তার নিকট আত্মীয়রা বাড়ীর পাশে রাস্তায় দাঁড়িয়ে পারিবারিক কথোপতনের সময় জসিমসহ তার বাহিনীর লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বালুমহল ও পূর্ব শত্রুতার জেরে তাদের কথা-কাটাকটি হয় এবং জসিম বাহিনী জাকির হোসেনকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদান করেন।অতঃপর পিরোজপুর ইউনিয়ন যুবলীগনেতা জাকির হোসেন এর সাথে জসিম গং জুমার নামাজ আদায় শেষে আবারো জাকিরের লোকদের সাথে জসীম বাহিনীর তর্ক বিতর্ক শুরু হয়।জাকিরের লোকজন কিছু বুঝতে না পারার আগেই হঠাৎ করে জসীম বাহিনীর লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জাকিরের লোকদের উপর অতর্কিত হামলা করলে ১০-১২ জন লোক ঘটনাস্থলে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে আব্দুল মোতালেবের ছেলে পারভেজকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এতে এলাকাবাসীর মধ‍্যে আতংক সৃষ্টি হয়।অন‍্যান‍্য আহতরা ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।মৃতের ঘটনায় মোঃ জাকির হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় ৪৯ জনকে আসামী ও আরো অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেছেন।এলাকাবাসীর সূত্রে জানা যায়ঃঘটনার প্রধান আসামী জসিম ও তার ছেলে ফরহাদকে র‍্যাব সদস‍্যরা আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে ও ঘটনায় জড়িত অন্যান্য আসামীরা পলাতক রয়েছেন এবং পলাতকদের পুলিশি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।আটকৃত খুনের প্রধান আসামি জসীম ও তার ছেলেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরন করা হয়েছে।এলাকাবাসী আরো জানায় সদ্য ঘটে যাওয়া এলাকায় পারভেজের খুনসহ মোট তিনটি খুন হয়েছে।মানববন্ধনে এলাকাবাসীর প্রধান দাবি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আর যেন কোন মায়ের কোল খালি না হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST