ঢাকাMonday , 6 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ধ্যার টানা বর্ষণে দগ্ধিত জনজীবনে প্রশান্তির পরশ! 

Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

জনজীবন অতিষ্ঠ করে দেওয়া ক্ষিপ্রতাদহের অবসান ঘটিয়ে অবশেষে খুলনায় দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ পড়ে প্রায় এক ঘন্টার টানা বর্ষণে প্রশান্তির বৃষ্টিতে মানুষের মাঝে ফিরেছে স্বস্তি।

তবে বেশ কিছুদিন যাবত আবহাওয়াবিদদের অগ্নিতাপাদহের মাঝে নানান সমীকরণে আবহাওয়ার উপর দিকনির্দেশনা দিলেও প্রায় শত বছরের সকল রেকর্ড ভঙ্গ করে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়ে দেশের সমগ্র জেলার মানুষদের তীব্র গরমে ওষ্টাগত করে তুলেছে। তবে গেল সপ্তাহখানেক যাবত দেশের বিজ্ঞ আবহাওয়াবিদরা চলতি মে মাসের প্রথম দিক থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার পূর্বাভাস দিলেও তার কোন নমুনা ছিল না আজ বিকাল পর্যন্ত কারণ সকালে সূর্য ওঠার সাথে সাথে রোদের তাপ ও গরমের তীব্রতা ছিল ৪০ ডিগ্রী ছুঁইছুঁই যার কারনে কারো মাঝেই এই আজকের কাঙ্খিত প্রশান্তির বৃষ্টি নিয়ে। তবে বিকালের পরে মেঘ আকাশ মেঘে ঢেকে মেঘাচ্ছন্ন করে ঠান্ডা বাতাস বয়ে পরে ঘন্টা ব্যাপী টানা বর্ষণের সব থেকে বেশি স্বস্তি ফিরেছে শ্রমজীবী খেটে খাওয়া নিম্ন শ্রেণীর রিক্সাওয়ালা কুলি মজুরদের মাঝে এই বৃষ্টির প্রশান্তির পরশ পেয়ে তারা পরম করুনময় আল্লাহ পাকের দরবারে দু হাত তুলে মোনাজাত করে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি কৃষকদের মাঠের রবি শস্য সবজি সহ নানান ধরনের ফসল রোদে শুকিয়ে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে যার কারনে আজকের শেষ বিকেলের এক ঘন্টার মুষলধারা বৃষ্টিতে ফসলের ও ক্ষতির আশঙ্কা অনেকটাই কমেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST