ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় শুভ উদ্বোধন চকরিয়া এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির নতুন কার্যালয়।

দেশ চ্যানেল
January 2, 2024 8:47 am
Link Copied!

মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা,প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের সিটি সেন্টারের তৃতীয় তলায় চকরিয়া এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে।
সোমবার (১লা জানুয়ারি) দুপুর ১২টায় খতমে কোরআন ও আলোচনা সভা, মুনাজাত এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক হেফাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন,এজেন্সির পরিচালক হাফেজ মাওলানা নুরখান উদ্দিন।

বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ নুরুল কাদের,
মাওলানা শওকত উসমান কাসেমী,মমতাজুল হক আনসারী,শ্রমিক নেতা খলিলুল্লাহ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মিজালুল করিম, চকরিয়া জমজম হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফয়জুর রহমান, চকরিয়া জমজম হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাহেদুল ইসলাম খান, শাহজালাল ইসলামী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

এসময় বক্তারা বলেন, আল্লাহর মেহমানদের সেবা করতে পারা সৌভাগ্যের ব্যাপার,আর সেই ভালো কাজ গুলো করে থাকেন এই হজ্ব কাফেলা গুলো। বিমান টিকেট, হজ্ব-ওমরাহ যাত্রী সেবা,বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সহ যাবতীয় সেবা এই এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি থেকে পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST