ঢাকাFriday , 5 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দেশ চ্যানেল
January 5, 2024 12:19 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে ০৫ জানুয়ারি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আগামী ০৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে এ নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সর্ম্পকে বক্তব্য প্রদান করেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করা নিদের্শনা প্রদান করেন। তিনি ভোট কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদেরকে মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা বিরূপ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা প্রদান সহ জেলার আইন-শৃংখলা রক্ষার্থে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST