ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ গেল বরুণ ঘোষের

দেশ চ্যানেল
January 9, 2024 5:25 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ
প্রতিনিধিঃ

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় শহরের হামদহ এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও পূজা উদযান পরিষদের সদস্য বরুণ কুমার ঘোষ (৪৫) নামে এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে শহরের ঘোষপাড়া মোড়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। বরুণ ঘোষ শহরের হামদহ এলাকার ঘোষপাড়ার নরেন চন্দ্র ঘোষের ছেলে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের ঘোষপাড়া মোড়ের এক চায়ের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে যান বরুণ ঘোষ। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে নৃশংস ভাবে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিনয় কৃষ্ণ অভিযোগ করেন, নৌকার পক্ষে ভোট করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ ঈগলের সমর্থকরা তাকে কুপিয়ে পা বিচ্ছন্ন করে দেয় বলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, হামদহ এলাকায় বরুণ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST