ঢাকাSaturday , 30 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ভোট বর্জনের আহবানে বিএনপি’র লিফলেট বিতরণ

দেশ চ্যানেল
December 30, 2023 1:14 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

ঝিনাইদহে কালীগঞ্জে এক দফা দাবি আদায়ে বিএনপি’র অসহযোগ আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণ করেছে। ৩০ডিসেম্বর
(শনিবার) সকালে উপজেলা বিএনপির’ আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় সাধারন মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়।
তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারন ভোটার ও মানুষের অবৈধ ভোট বর্জনে আহবান জানান ও লিফলেট বিতরণ করেন। নেতারা জনগণকে বলেন অবৈধ সরকারের অধিনে ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন না এবং অন্য কে যেতে দিবেন না। ভোটের দ্বায়িত্ব পালন করবেন না। পাতানো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে জনগণের অধিকার হরন করবে।

তাই ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করার আহবান জানান বিএনপি নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST