ঢাকাWednesday , 21 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সাগান্না ইউনিয়ন জামায়াতের মোটরসাইকেল শোডাউন।

দেশ চ্যানেল
August 21, 2024 3:31 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) বিকালে সাগান্না ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আসা দ্বায়িত্বশীলদের নিয়ে পুরো ইউনিয়নে এ শোডাউন দেন সাগান্না ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সাগান্না ইউনিয়ন আমীর উত্তর নারায়ণ পুর মডেল দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে উক্ত শোডাউনে উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়নের সাবেক আমীর উত্তর নারায়ণ পুর মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফিরোজ আলম, সাগান্না ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইউনূস আলী, সাবেক সেক্রেটারি এ্যাডঃ আকরামুল কবিরসহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আসা প্রায় তিনশত দায়িত্বশীল এ মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।

ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে ত্রিমহনী বাস স্টান্ড সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত মুনসুর আলী বিশ্বাস মার্কের সামনে এসে এ শোডাউন শেষ হয়। এ শোডাউনটির সার্বিক পরিচালনার দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সদর পশ্চিম অঞ্চলের সভাপতি শাহরিয়ার ইসলাম মাহবুব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST