ঢাকাSaturday , 27 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে হিটস্ট্রোকে ১ জনের মৃত্যু ।

দেশ চ্যানেল
April 27, 2024 12:19 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে শুকুর আলী নামে একজনের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৭শে এপ্রিল) সকালে সবজি ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় অসুস্থ হলে নিজেই সেচপাম্পের পানিতে নিজের শরীরকে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রাখে। এরপর একটু সুস্থ অনুভব করলে মাঠ থেকে বাড়ির দিকে হেঁটে আসার সময় পথিমধ্যে অজ্ঞান হয়ে পড়লে তরিকুল ও আবু তালেব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শুকুর আলী কোটচাঁদপুর উপজেলার বলুহর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

 

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

মৃত শুকুর আলী (৭৫) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোল্লা পাড়ার মৃত সদর উদ্দিনের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST