ঢাকাMonday , 8 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৮১বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

দেশ চ্যানেল
April 8, 2024 5:04 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল এর ট্যাংকের ভিতরে করে ৮১ বোতল ফেন্সিডিল পাচারের সময় শাহীন (৪৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

সোমবার (৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি)জিয়াউর রহমান।

 

পুলিশ জানায়, হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি টিম সোমবার দুপুরের দিকে উপজেলার নাওমারার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটর সাইকেল আরোহীকে থামতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহবসত পুলিশ তাকে আটক করে তল্লাশিকালে মোটর সাইকেলের তেলের ট্যাংকের ভিতরে অভিনব কায়দায় রাখা ফেন্সিডিল দেখতে পায়। পরে ওই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

 

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST