ঢাকাThursday , 5 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ইলেকশনের প্রচারণায় প্রার্থীর ওয়েবসাইট।

দেশ চ্যানেল
February 5, 2026 1:31 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু// ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনকে কেন্দ্র করে বিএনপির বিদ্রোহী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল প্রচারণায় নতুনত্ব আনতে একটি ওয়েবসাইট চালু করেছেন। সম্প্রতি https://farhad-iqbal.vercel.app/ নামে ওয়েবসাইটটি ওপেন করা হয়।

জানাগেছে, টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৫ সিট গঠিত। এ সিটে সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ১৭৩ জন। এরমধ্যে নারী, পুরুষ ও হিজড়া(তৃতীয় লিঙ্গ) ভোটার ছাড়াও পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সংখ্যা ৫ হাজার ২৩৯জন। এ সিটে ১৩০টি সেন্টারের মধ্যে ২২টি সেন্টার ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ রয়েছে ৯১০টি।

ওয়েবসাইটটিতে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘোষিত সদর উপজেলার উন্নয়নে সুনির্দিষ্ট ২৪টি নির্বাচানী ইশতেহার, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ, গণশুনানি এবং প্রত্যক্ষ জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গিকার করা হয়েছে। এছাড়া প্রার্থীর চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং সদর উপজেলার উন্নয়নে জনগনের গঠনমূলক মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল-৫(সদর) সিটে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে জনগনের বসবাস। এটি শুধুমাত্র ভোটের প্রচারণা নয় একই সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার যে কোনো মানুষ যাতে তারঁ সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং তাৎক্ষণিক কৃষক, শ্রমিক, চাকুরিজীবী, ছাত্র-শিক্ষক, অভিভাবকরা কাঙ্খিত সেবা পেতে পারে সেজন্য এ ওয়েবসাইটটি চালু করেছেন।

প্রকাশ, টাঙ্গাইল-৫(সদর) সিটে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১০জন প্রার্থী ইলেকশনের অংশ নিয়েছেন। তারা হচ্ছেন- জামায়াতে ইসলামীর জেলা আমীর আহসান হাবিব মাসুদ(দাঁড়িপাল্লা), বাংলাদেশ কংগ্রেসের একেএম শফিকুল ইসলাম(ডাব), ইসলামী আন্দোলনের খন্দকার জাকির হোসেন(হাতপাখা), গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বীথি(মাথাল), জাতীয় পার্টির মোজাম্মেল হক(লাঙল), গণঅধিকার পরিষদের(জিওপি) মো. শফিকুল ইসলাম(ট্রাক), সুপ্রীমপার্টির(বিএসপি) মো. হাসরত খান ভাসানী (একতারা), জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা(তারা), বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু(ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল(হরিণ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST