ঢাকাTuesday , 16 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী বিতরন

দেশ চ্যানেল
January 16, 2024 11:30 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু ,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের কল্যাণে মানুষ এর উদ্যোগে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৬ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রি অফিসার আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার মিলি, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান, শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, সদস্য মোঃ ফরহাদ, শিওলী’ সহ অন্যান্য সুধীজন।
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব এর কাছ থেকে। আমার স্বামী সুমন খান মাহবুব আমার প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST