ঢাকাThursday , 19 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে প্রশাসনের যৌথ টীমের বাজার মনিটরিং জোরদার।

দেশ চ্যানেল
February 19, 2026 11:08 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু// পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে প্রশাসনের যৌথ টীমের বাজার মনিটরিং আরো জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) ভোগ্য পণ্যের পাইকারী বাজার শহরের পার্কবাজার এবং বটতলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত যৌথ টীম ওই মনিটরিং চালায়।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়ার নেতৃত্বাধীন যৌথ টীমে টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বাজার মনিটরিং করাকালে এক মাছ ব্যবসায়ী চাষের মাছকে নদীর মাছ বলে বিক্রি করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ মশলা বিক্রির দায়ে এক মুদি দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিংকালে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া জানান, রমজানের প্রথম দিনেই বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের বলা হয়েছে। রমজান মাসজুড়ে বিভিন্ন হাট-বাজার ও বিপণীবিতানে বাজার মনিটরিং টীমের তৎপরতা আরো জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST