ঢাকাSunday , 31 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

দেশ চ্যানেল
December 31, 2023 1:46 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা তীরবর্তী অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী
রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন ব্যক্তির মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। ১৯ পদাতিক ডিভিশন ৯৮ কম্পোজিট ব্রিগ্রেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এসইউপি, পিপিএমএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসজিপি, পিএসসি, জি প্লাস, ক্যাপ্টেন এ এস এম মেহেদী হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিকে শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার অসহায় লোকজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST