ঢাকাSunday , 9 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী রাসেল বেপারীর মতবিনিময়।

দেশ চ্যানেল
August 9, 2026 8:36 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. রাসেল বেপারী। প্রার্থিতা ঘোষণার পর শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার খাতিয়াল দশয়ানীকান্দি এলাকায় বেপারী বাড়ির উঠানে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বালিগ্রাম ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত অনেকেই চেয়ারম্যান প্রার্থী মো. রাসেল বেপারীর প্রতি সমর্থন জানান।

মতবিনিময় সভায় মো. রাসেল বেপারী বলেন, জনগণের কষ্টে আমি কষ্ট পাই, আর জনগণের আনন্দে আমি আনন্দ পাই। “জনগণই আমার শক্তি।
জনগণ আমার পাশে থাকলে আমি তাদের সেবা করতে চাই। বালিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা সমাধান, এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST