তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।
ডুমুরিয়ার চুকনগরে শত্রুতার জের ধরে দু’টি মৎস্য ঘেরে বিষ বিষ প্রয়োগ করে বাগদা গলদা ও সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক সাড়ে ৬ লক্ষ টাকার মাছ মেরে সাবাড় করে দিয়েছে। এমন বর্বরতায় হতবাক সাধারণ মানুষ।
গত ১৫ এপ্রিল দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন কুলবাড়িয়া বরাতিয়া মৌজাধীন পাটনপাড়া বিলে এঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সুত্র গোবিন্দকাটি গ্রামের মাজেদুল ইসলাম (৩৫) মিন্টু ও তার কাকা ইলিয়াস শেখ (৩৮) পাটনপাড়া বিলের মধ্যে ১৬ বিঘা জমি হারিতে নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে তারা মাছ চাষ করে আসছেন। মাজেদুল ইসলাম বলেন,ঘটনার রাত্র অনুমান ৯ টার দিকে সে ও তার কাকা মৎস্য ঘেরে প্রতিদিনের ন্যায় মাছের খাবার দিয়ে নিজ বাড়ীতে রাতের খাবার খেতের যায়। খাওয়া শেষে রাত ১০ টার দিকে তারা উক্ত মৎস্য ঘেরে এসে দেখে দুইটি মৎস্য ঘেরে থাকা গলদা,বাগদা, সাদা মাছ মরে পানির উপর ভেসে আছে।
ভিকটিম মাজেদুল ইসলাম বলেন
আমরা আমাদের মৎস্য ঘেরের মাছ মরার কারন সন্ধানের এক পর্যায়ে পানিতে বিষের গন্ধ পাই। আমাদের ধারনা অজ্ঞাত ব্যাক্তি রাত ৯ টা ১০ টার মধ্যে যে কোন সময় আমাদের দুইটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ভেসে ওঠে।
আনুমানিক সাড়ে ৬ লক্ষ টাকার মাছ মরে ক্ষতি সাধন হয়েছে।
অভিযোগ জানা যায় সন্দেহ ভাজন ভাবে একই গ্রামের হান্নান শেখের ছেলে
মোঃ ইনামুল হক লাল্টু (৩৮)কে থানায় দায়ের কৃত অভিযোগে বিবাদী করা হয়েছে।
কারন উক্ত মৎস্য ঘের সংক্রন্তে তার সাথে বিরোধ চলে আসছিল। সেই জের ধরে বিবাদী ভিকটিম পক্ষের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষয় ক্ষতির হুমকী দিয়ে আসছিল।
আমাদের মৎস্য ঘের দুইটিতে বিষ প্রয়োগ করে অপূরনীয় ক্ষতি সাধন করেছে।
আরিফ সরদার, মোঃ আফজাল হোসেন, মোঃ সিরাজুল গাজী, নিছার উদ্দিন শেখ,সবুর শেখসহ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারি কর্মকর্তা এসএই কেরামত আলী জানান,অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

