ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার।।

দেশ চ্যানেল
February 24, 2026 1:52 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার ভোলা ।।

ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক সন্তানের জননী বাকপ্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম এক প্রেস রিলিজ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন—রাকিব (৩০), জুয়েল(৩৫) ও আল-আমীন ওরফে সম্রাট (২৪)। তারা সবাই উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে ওই নারী অনিল সাধুর মন্দির থেকে কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন। এ সময় রাকিব, শাকিল ও রাসেল নামের স্থানীয় তিন ব্যক্তি তাকে টাকার প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। পরে ধোপা বাড়ি সংলগ্ন একটি সুপারি বাগানে নিয়ে তাকে জোরপূর্বক চেতনা নাশক খাইয়ে অচেতন করা হয়। অচেতন অবস্থায় রাতভর তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায়।বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশের ও গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান মামলার অনন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের কৌশলে তাদের নামগুলো গোপন রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST