ঢাকাWednesday , 13 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে নবাগত ইউএনও’র সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Link Copied!

সুলাইমান পোদ্দার,ষ্টাফ রিপোর্টার (ভোলা)।

তজুমদ্দিন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমিনের আহ্বানে উপজেলা প্রশাসনের কার্যালয়ে সকাল ১০.৩০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জনসেবার মানউন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির তজুমদ্দিন উপজেলা সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, বাংলাদেশ জামায়াত ইসলামী তজুমদ্দিন থানা আমির মাও মোঃ আবদু রব সেক্রেটারি মহিউদ্দিন মাষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন থানা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, বাংলাদেশ খেলাফত মজলিস, তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় নবাগত ইউএনও মোহাম্মদ বনি আমিন উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পরে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST