ঢাকাWednesday , 25 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত।

দেশ চ্যানেল
March 25, 2026 7:29 am
Link Copied!

সুলাইমান পোদ্দার ,স্টাফ রিপোর্টার ভোলা।।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম।  তজুমদ্দিন পল্লি দারিদ্র্য বিমোচন অফিসার মনোরঞ্জনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু,তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম কবির, তজুমদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাস্টার, কমান্ডার সরোয়ার আলম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট খালিদ মোহাম্মদ মিরাজ হোসেন।

তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দাস,তজুমদ্দিন প্রেসক্লাবে সভাপতি সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন এবং গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST