ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

দেশ চ্যানেল
April 14, 2024 4:18 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর উপর অভিমান করে ৫ সন্তানের জননী মইফুল খাতুন (৪৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

সে তাড়াশ পৌর সদরের দক্ষিণ সোলাপাড়া মহল্লার আব্দুল গণি প্রামানিকের স্ত্রী।

 

গতকাল ১৩এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬ টায় তাকে মুমুর্ষূ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মাঝপথে সে মারা যায়।

 

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, প্রাথমিক ভাবে ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হচ্ছে।

 

প্রতিবেশীরা জানান, অভাবের কারণে মইফুল খাতুনের সাথে তার স্বামী দিন মজুর আব্দুল গণি প্রামানিকের প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আজ তার স্বামীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে সে আত্মহত্যা করেন। এই দম্পতির ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST