ঢাকাFriday , 16 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় আনসার সদস্যদের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে

দেশ চ্যানেল
February 16, 2024 5:59 am
Link Copied!

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর হারাদিঘী গ্রামে আগুন নিয়ন্ত্রণে হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর হারাদিঘী গ্রামে আনুমানিক রাত ১২টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সুলতান আলী ও আইয়ুব আলী উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কে সার্বক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা করেন।

অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে যাচ্ছে এই আনসার সদস্যা ।
সুলতান আলী জানান,আমরা যে কোন পরিস্থিতিতে জনগনের স্বার্থে সবসময় এ ধরনের কার্যক্রমে সহযোগীতা করতে অব্যাহত রাখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST