ঢাকাSaturday , 14 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনায় পর্যটকবাহী সিএনজি, সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী।

দেশ চ্যানেল
March 14, 2026 9:24 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ব্রেক ফেল করে নাম্বারবিহীন সিএনজিটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন এর অধীন বাঘাইহাট সেনা জোন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST