ঢাকাThursday , 6 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে রেইস প্রকল্প ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন  অনুষ্ঠিত ।

Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড়:

প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এ স্লোগানে,  বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দেবীগঞ্জ উপজেলা প্রশাসন হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাও ও দেবীগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলার বিভিন্ন দেশ থেকে ফেরত আসা অভিবাসী কর্মীরা উপস্থিত হয়ে  তাদের বিভিন্ন  সমস্যার কথা তুলে ধরেন। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলমের সভাপতিত্বে  কাউন্সিলর মোর্শেদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য

রাখেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র মো: আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এ-সময় বিদেশ থেকে প্রত্যাগত  অভিবাসিদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST