ঢাকাSaturday , 9 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন রামপাল থানার ওসি আশরাফুল আলম

দেশ চ্যানেল
December 9, 2023 1:58 pm
Link Copied!

হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |

বিশেষ অবদানের জন্য রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। শনিবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মানে ভূষিত করেছেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি কর্তৃক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শনিবার বেলা ১১ টায় রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় সারা দেশের মধ্যে অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলমকে পুরষ্কারে ভূষিত করার পর মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পদক আপনার মেধা এবং যোগ্যতার মাধ্যমে কাজ করে অর্জন করেছেন। আগামীদিনে আপনি ব্যক্তি জীবনে ও কর্মস্থলে নিজেকে আরো উন্নত করবেন। আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া করি। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তার এ সম্মানের জন্যে প্রেসক্লাব রামপাল এর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভ কামনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST