ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ৷

দেশ চ্যানেল
January 6, 2024 9:57 am
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম।

এর আগে এদিন সকালে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও পুলিশ সদস্যদের নির্দেশনা দেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে নির্বাচনকালীন সব ধরণের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়। ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে দায়িত্বপালন করছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।

সারাদেশে ৪২ হাজার কেন্দ্রের কিছু কেন্দ্রে ব্যলট পেপার পৌঁছে যাবে আজকেই। আর বাকি কেন্দ্রগুলোতে পৌঁছাবে আগামীকাল অর্থাৎ ভোটের দিন ভোরে।

প্রসঙ্গত, নির্বাচনে ২৯৯ আসনের জন্য লড়ছে ২৮ দলের এক হাজার ৯৭৩ জন প্রার্থী। আর ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST