ঢাকাThursday , 28 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিকদের নিয়ে র‍্যাব-১৪ মতবিনিময় সভা।

দেশ চ্যানেল
December 28, 2023 3:26 pm
Link Copied!

আয়নাল হক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিকদের সাথে র‍্যাব-১৪ ময়মনসিংহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা তিন টায় উপজেলা সম্মলেন কক্ষে
র‍্যাব-১৪ এর উদ্যোগে ঘন্টাব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সাংবাদিক এসএম সাদিক হোসেন, সুজাউল ইসলাম,
শওকত আলী, কুদ্দুস বিশ্বাস, সোহেল রানা, শফিকুল ইসলাম, প্রমুখ। এসময়
নির্বাচন ঘিরে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এতে রৌমারী ও
রাজীবপুর এবং কুড়িগ্রাম জেলা অর্ধশত প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক
অংশগ্রহণ করেন।
পরে র‍্যাব-১৪ ময়মনসিংহ এর অধিনায়ক মো. মহিবুল ইসলাম খান (অতিরিক্ত
ডিআইজি) বলেন, নির্বাচন কমিশনার এর নীতিমালা’র আলোকে
সাংবাদিকদের নির্বাচন কেন্দ্রে প্রবেশ এবং সংবাদ সংগ্রহের সংক্রান্ত
বিশতভাবে আলোকপাত করেন।
এক পর্যায় তিনি আরও বলেন, কেন্দ্রে দশ মিনিটের বেশি সময় ধরে থাকতে
পারবে না এবং দু’জন সাংবাদিকের বেশি ঢুকতে পারবে না ও গোপন বুথে
ঢুকতে পারবে না। তবে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি
সাপেক্ষে কেন্দ্রের তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও
নিরপেক্ষ নিবার্চন স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-১৪ জামালুপর এর স্কডকমান্ডার মেজর
সাদিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মমিনুল ইসলাম, রৌমারী থানার তদন্ত (ওসি) মুসাহেদ। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একসাথ ফটোসেশান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST