জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি জাকাত তহবিলে ধনাঢ্য ব্যাক্তিদের জাকাতের টাকা জমা দেওয়ার জন্য স্থানীয় ইমাম ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ইসলামি ফাউন্ডেশনের এফ এস মোঃ শফিকুল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

এসময় আরো বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামির আমীর মাওলানা মোঃ হাদিউজ্জামান, ইসলামি ফাউন্ডেশনের এফ এস মোঃ শফিকুল মোল্যা সহ উপজেলার সকল মসজিদের ইমাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শাম্মী কায়সার বলেন ধনীদের উপর গরীবের অধিকার আছে। বর্তমান সরকার ধনীদের জাকাতের টাকা ইসলামি ফাউন্ডেশনের জাকাত তহবিলে জমা করার জন্য ইমামদের প্রতি আহব্বান জানান।আপনাদের এলাকায় যখন ধনীব্যাক্তিরা আসেন তখন তাদের সংগে আপনাদের আলাপচারিতা হয়ে থাকে। সেই সময় আপনারা এই কথা তাদের কাছে তুলে ধরবেন। এভাবে আপনারা কাজ করলে সরকারের ফান্ডে জাকাতের অর্থ জমা হবে।
পরর্বতীতে এলাকায় গরীব দুস্তদের বাছাই করে ওই জাকাতের অর্থ প্রদান করে স্বাবলম্বী করা হবে।

